পজসবর সঙগ কজ করত চয় জইক

June 23, 2023 at 06:40AM
from somoynews.tv | RSS Feed
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সঙ্গে কাজ করতে চায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
বৃহস্পতিবার (২২ জুন) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে জাইকার প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদশের বিদ্যুৎ সঞ্চালন লাইন আপগ্রেডেশন, বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে নিরবচ্ছিন্ন ও গুণগত বিদ্যুৎ দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে স্থানান্তর ও ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের আধুনিকায়নে পিজিসিবির সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে জাইকা। পাশাপাশি বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের (বিপিএমআই) সক্ষমতা বাড়াতেও সহযোগিতা করতে চায় সংস্থাটি।
আরও পড়ুন: বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখতে পারে নেপাল: রাষ্ট্রদূত
জাইকার পক্ষে বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমাহিদিসহ সংস্থাটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।