জয় দিয়ে মাদ্রিদ অধ্যায় শেষ করতে পারলেন না বেনজেমা


June 05, 2023 at 06:34AM
from somoynews.tv | RSS Feed

কয়েক ঘণ্টা আগেই ক্লাব জানিয়ে দিয়েছিলো, চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ফলে ম্যাচটা ছিল মূলত তাকে ঘিরেই। সে বেনজেমাই দলকে হারের হাত থেকে বাঁচিয়ে গেলেন। রোববার (৪ জুন) ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোলটি করেন করিম বেনজেমা।

গুঞ্জন আগেই ছিল, চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন করিম বেনজেমা। সেই গুঞ্জন সত্য হয়েছে রোববার। রিয়াল মাদ্রিদ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বেনজেমার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে। ফলে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটির মূল আকর্ষণ ছিলেন ফরাসি এই তারকা।


ম্যাচের মূল আকর্ষণ করিম দলকে শেষবারের মতো হারের হাত থেকে বাঁচিয়েছেন। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় এনে দিয়েছেন। এর আগে বিলবাওয়ের বিপক্ষে প্রথমার্ধ গোলশুন্য ছিল। যদিও ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যেতে পারতো বিলবাও। তবে ভেসগার পেনাল্টি সেভ করেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া।


দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় বিলবাও। ঐহান সানসেটের গোল বার্নাব্যুতে বিলবাওকে লিড এনে দেয়। তবে থেমে থাকেনি মাদ্রিদ। গোল খাওয়ার পর আক্রমণের হার আরও বাড়িয়ে দেয়। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। সে পেনাল্টি থেকে রিয়াল জার্সি গায়ে নিজের শেষ গোলটি করেন বেনজেমা।


আরও পড়ুন: বুধবারই জানা যেতে পারে বেনজেমার নতুন দলের নাম 
 

গোল করার পরপরই তাকে উঠিয়ে নেন আনচেলত্তি। মাঠ ছাড়ার আগে সমর্থকদের বিদায় জানান বেনজু। এরপর আর কোনো গোল না হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। এই ম্যাচ রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা মার্কো অ্যাসেনসিও-র জন্যও শেষ ম্যাচ ছিল। ম্যাচ শেষের কিছুক্ষণ আগে তাকেও উঠিয়ে নেন কোচ।


২০০৯ সালে মাত্র ২১ বছর বয়সে রিয়ালে পা রেখেছিলেন করিম বেনজেমা। এরপর কেটে গেছে প্রায় ১৪ বছর। এ সময়ে বনে গেছেন দলটির অন্যতম তারকা। লস ব্লাঙ্কোদের হয়ে তিনি গত ১৪ মৌসুমে জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি উয়েফা সুপার কাপ, ৪টি লিগ শিরোপা, ৩টি কোপা দেল রে ট্রফি ও ৪টি স্প্যানিশ সুপার কাপ শিরোপা।     


এদিকে এই ড্রয়ের ফলে লিগে দ্বিতীয় স্থানে থেকে এবারের মৌসুম শেষ করল রিয়াল। শঙ্কা ছিল তৃতীয় হওয়ার। তবে দিনের আরেক ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করায় দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে রিয়ালের। লিগে তৃতীয় হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ এবং চতুর্থ হয়েছে রিয়াল সোসিয়েদাদ। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url