শরত গল করও লড ধর রখত পরল ন বরজল

June 21, 2023 at 08:02AM
from somoynews.tv | RSS Feed
সেনেগালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে শুরুতে লিড নিয়েছিল ব্রাজিল। কিন্তু পরে হাবিব দিয়ালোর গোলে সমতায় ফেরে আফ্রিকার দেশটি। সমতায় থেকেই বিরতিতে গেছে উভয় দল।
আগের ম্যাচে গিনিকে ৪-১ গোলে উড়িয়ে দেয়া ব্রাজিল সেনেগালের বিপক্ষেও ছিল আক্রমণাত্মক। তবে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারায় গোলের দেখা পাচ্ছিল না দলটি। সেই ডেডলক ভাঙেন ওয়েস্টহ্যাম মিডফিল্ডার লুকাস পাকুয়েতা।
আরও পড়ুন: স্পেনের ক্লাবে যাচ্ছেন এমবাপ্পে, ইঙ্গিত গার্দিওলার
মঙ্গলবার (২০ জুন) পর্তুগালের এস্তাদিও জোসে স্টেডিয়ামে ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় সেলেসাওরা। ভিনিসিউস জুনিয়রের অ্যাসিস্ট থেকে পাকুয়েতা এ সময় গোল করেন। পাঁচ মিনিট পর পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু রিভিউ দেখে রেফারি সিদ্ধান্ত বদল করেন।
আরও পড়ুন: হানিমুন শেষ না করে জাতীয় দলে, নামতে পারেননি মাঠেই
ঠিক আরও পাঁচ মিনিট পর সমতায় ফেরে সেনেগাল। হাবিব দিয়ালো এ সময় অনেকটা একক দক্ষতায় ব্রাজিলের জালে গোল করেন। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দলকে বাঁচাতে পারেননি গোলরক্ষক এডারসন।