গচছভকত বশববদযলয়র ভরত করযকরম শর


June 21, 2023 at 09:04AM
from somoynews.tv | RSS Feed

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) থেকে শুরু হয়ে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী মঙ্গলবার (২৭ জুন) পর্যন্ত।

গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি হবে ৫০০ টাকা। এছাড়া প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে ৩০০ টাকা যুক্ত থাকবে। বিভাগ পছন্দ করে বিষয়গুলো অন্তভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে।


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:লক্ষ্মীপুরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় হলো: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url