‘স্মার্ট কর্নার’ উদ্বোধন করল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ


June 05, 2023 at 06:09AM
from somoynews.tv | RSS Feed

নির্বাচন পরিচালনা কমিটির নেয়া 'রোড টু স্মার্ট বাংলাদেশ' কর্মসূচির আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে 'স্মার্ট কর্নার' এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ জুন) আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন করেন।

 

আরও পড়ুন: মানিকগঞ্জ জেলা আ. লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের তথ্য-প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে।


স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেয়া হবে, যোগ করেন তিনি।


তিনি আরও বলেন, স্মার্ট কর্নার স্থাপনের ফলে এখন থেকে প্রতিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযুদ্ধ, সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। এ উদ্যোগের ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস ও তথ্য পাবে।

 

আরও পড়ুন: বাংলাদেশেও কিছুটা ঘাটতি বাজেট দেয়া হয়েছে: তথ্যমন্ত্রী


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক  মো. আলমগীর চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট আফিল উদ্দিন, ডা. অসিত রঞ্জন দাস, অ্যাডভোকেট প্রবাল মোদক, হবিগঞ্জ পৌর মেয়র জনাব আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন বুলবুল প্রমুখ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url