বাংলাদেশেই উৎপাদিত হবে লেইস চিপস

June 07, 2023 at 05:56AM
from somoynews.tv | RSS Feed
লেইস চিপসের ব্যাপক চাহিদা থাকার কারণে বাংলাদেশেই এই চিপস উৎপাদনের পদক্ষেপ নিয়েছে বিখ্যাত ব্র্যান্ড পেপসিকো।
‘লেইস মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে ট্রান্সকম কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সহযোগিতায় বগুড়ার প্ল্যান্টে স্থানীয়ভাবে এই চিপস উৎপাদিত হবে।
মঙ্গলবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেপসিকো এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশের জন্য দরকার স্মার্ট সরকার: কবির বিন আনোয়ার
পেপসিকো ইন্ডিয়া অঞ্চলের প্রেসিডেন্ট আহমেদ এলশেখ এবং ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান মঙ্গলবার দুপুরে কারখানাটির উদ্বোধন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশে পেপসিকোর অংশিদার ট্রান্সকম গ্রুপ। দেশে লেইস উৎপাদনের কারখানাটি করা হয়েছে ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টসের সহযোগিতায়।
পেপসিকো জানায়, এই পদক্ষেপটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশে লেইস-এর আইকনিক পটেটো চিপস স্থানীয়ভাবে প্রস্তুতের জন্য প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে। যার মাধ্যমে, ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে লেইস এর প্রতিশ্রুতিগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
]]>