সাবেক সতীর্থের পাশে সালাউদ্দিন


June 07, 2023 at 06:19AM
from somoynews.tv | RSS Feed

দীর্ঘদিন ধরে অসুস্থ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মোহাম্মদ মহসিন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এই খেলোয়াড়ের দুরবস্থা দেখে তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার তার পাশে দাঁড়ালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

মঙ্গলবার (৬ জুন) মহসিনের হাতে এক লাখ টাকা তুলে দিয়েছেন বাফুফে সভাপতি। এছাড়াও মহসিনকে প্রতি মাসের প্রথম সপ্তাহে ৫০ হাজার টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফের এই কর্তা।

 

মহসিনের প্রসঙ্গে কাজী সালাউদ্দিন বলেন, ‘ব্যক্তিগতভাবে মহসিনকে আমি সহায়তা করছি। মহসিনের দ্রুত সুস্থতা কামনা করি। প্রত্যাশা করছি দ্রুতই সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।’ 

 

আরও পড়ুন: বাস্তবতা কঠিন হলেও প্রত্যাশা অনেক জামাল ভূঁইয়াদের

 

সোমবার গণমাধ্যমে মহসিনের দুরবস্থার বিষয়টি প্রকাশ হলে অনেকেরই টনক নড়ে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতোমধ্যে মহসিনের ব্যাপারে বিসিবি সিইওকে নির্দেশনা দিয়ে রেখেছেন। সালাউদ্দিনের পাশাপাশি আব্দুল গাফফারের নেতৃত্বে সাবেক ফুটবলাররাও মহসিনের সাহায্যের জন্য কাজ করছেন। আর্থিক সীমাবদ্ধতা, ফিফা ও এএফসির নির্দেশনা থাকায় বাফুফের পক্ষ থেকে মহসিনকে সাহায্য করা সম্ভব নয়।  

 

১৯৮২ সালে ঢাকা মোহামেডানের হয়ে কাজী সালাউদ্দিনের পেনাল্টি ঠেকিয়ে মহসিন ফুটবলাঙ্গনে পরিচিতি পান৷ এরপর টানা এক যুগ ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে খেলেছেন৷ আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা দলে অধিনায়কত্ব করেছেন তিনি। জাতীয় দলে খেলেছেন ১৯৮২-৯২ পর্যন্ত। ফুটবলে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারও পান।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url