শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনে আগুন

June 02, 2023 at 12:35AM
from jagonews24.com | rss Feed
রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ২০ তলা ভবনটির ৭ম তলায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
বৃহস্পতিবার (১ জুন) রাতে এই তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০ তলা ভবনটির ৭ম তলায় আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। এছাড়া এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ভবন থেকে ১৬ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে নারী ৪ জন এবং পুরুষ-১২ জন।
আরএসএম/এমএইচআর