বড় নয়গ বজঞপত পরকশ করছ পরথমক ও গণশকষ মনতরণলয

June 15, 2023 at 05:44AM
from somoynews.tv | RSS Feed
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নেবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা: ২৬৫।
আবেদন করার যোগ্যতা:
আরও পড়ুন: চাকরি দিচ্ছে বেসরকারি ব্যাংক, আবেদন করুন দ্রুত
অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা: অন্যূন ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: অফিস সহায়ক। পদের সংখ্যা: ৪৪২।
আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বয়সসীমা: অন্যূন ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদন যেভাবে : আগ্রহীদের এ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন শুরু হবে আগামী ২০ জুন থেকে আর ১৯ জুলাই ২০২৩ পর্যন্ত চলবে।