সোমবার যৌথসভা ডেকেছে বিএনপি


May 14, 2023 at 11:52PM
from jagonews24.com | rss Feed

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৫ মে) দলের যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দলের যৌথসভা অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করবেন। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সব নেতাদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

কেএইচ/এমএএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url