ইউক্রেনে রুশ সেনাবাহিনীর দুই কমান্ডার নিহত

May 15, 2023 at 06:29AM
from somoynews.tv | RSS Feed
ইউক্রেনেরে রণক্ষেত্রে রাশিয়ার দুই কমান্ডার নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের রণক্ষেত্রে তার নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দুই কমান্ডারের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতরা হলেন চতুর্থ মোটরাইজড রাইফেল ব্রিগেডের কমান্ডার ভ্যাচেস্লাভ ম্যাকারভ এবং আর্মি কর্পস ফল মিলিটারি পলিটিক্যাল ওয়ার্কের ডেপুটি কমান্ডার ইয়েভজেনি ব্রভকো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতে বলা হয়েছে, তার দুজনই বাখমুতের রণক্ষেত্রে নিহত হয়েছেন। বিবৃতে আরও বলা হয়েছে, ‘কর্নেল ম্যাকারভ নিহত হয়েছেন বাখমুতের ক্রাসনের নিকটবর্তী এলাকায় ইউক্রেনের আক্রমণ প্রতিহত করতে গিয়ে।’
আরও পড়ুন: ক্রিমিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রথমে দুই দফা সাফল্যের সঙ্গে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করা হয়েছে। কিন্তু তৃতীয় দফা আক্রমণ প্রতিহত করতে গিয়ে কর্নেল ম্যাকারভ গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে সরিয়ে নেয়ার সময় তিনি মারা যান।’
অন্যদিকে, ব্রভকো অন্য একটি রণক্ষেত্রে ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিহত জন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ব্রভকো একাধিক শ্র্যাপনেলের আঘাত সহ্য করে বীরের মৃত্যু বরণ করছেন।
আকাশ প্রতিরক্ষা বাহিনীর সহায়তার নিয়ে বাখমুতে রাশিয়ার নিয়ন্ত্রণ কায়েমের লক্ষ্যে লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘গত দিনে শত্রু বাখমুতের উত্তর এবং দক্ষিণে আমাদের সৈন্যদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সমস্ত আক্রমণ প্রতিহত করা হয়েছে।’
]]>