ভিনিসিউস-রদ্রিগো যুগলবন্দীতে শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল


May 07, 2023 at 08:55AM
from somoynews.tv | RSS Feed

ম্যাচের শুরুতেই ব্রাজিলিয়ান ঝলক। ভিনিসিউস জুনিয়রের দারুণ নৈপুণ্যের পর রদ্রিগোর নিখুঁত ফিনিশিং। তাতেই রিয়াল মাদ্রিদ পেয়ে গেল কাঙ্ক্ষিত গোলের দেখা। প্রথমার্ধের শুরুতে পাওয়া লিড লস ব্লাঙ্কোরা ধরে রাখল প্রথমার্ধের বাকি সময়। তাতেই কোপা দেল রে'র শিরোপার সুবাস নিয়ে বিরতিতে গেল কার্লো আনচেলত্তির দল।

শনিবার (৬ মে) দিনগত রাতে কোপা দেল রে'র ফাইনালে ওসাসুনার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২ মিনিটের মাথায় রদ্রিগোর গোলে লিড পায় রিয়াল।


স্তাদিও লা কারতুজা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে ওঠে রিয়াল। মাঠে আসা দর্শকরা ঠিকমতো গুছিয়ে বসতে না বসতেই গোল করে বসেন রদ্রিগো। বাঁ প্রান্ত দিয়ে ঝড়ের গতিতে ওসাসুনার বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। প্রতিপক্ষের দুই তিনজনকে ড্রিবল করে বল গোলমুখে মাইনাস করেন ভিনি। দূরের পোস্টে অরক্ষিত অবস্থায় অপেক্ষা করিছিলেন রদ্রিগো। গোলরক্ষক হেরেরার মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি।


আরও পড়ুন:ফাইনালে যে দল নিয়ে নামছে রিয়াল


অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় ওসাসুনা। মাদ্রিদের অর্ধে ফাঁকা জায়গা পেয়ে অনেকটা দৌড়ে দারুণ ক্রস করেছিলেন পেনা। সেই ক্রসে বুদিমিরের হেড সহজেই ধরে ফেলেন কোর্তোয়া। ১৫ মিনিটে ফের সুযোগ পেয়েছিল ওসাসুনা। ফ্রিকিক  থেকে পাওয়া বলে দারুণ ক্রস করেছিলেন মঙ্কায়োলা। ভিড়ের মধ্যে হেড নিয়েছিলেন গোমেজ। কিন্তু তার হেড অল্পের জন্য পোস্ট ঘেঁষে চলে যায়।


২৫ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল রিয়াল। দারুণ খেলতে থাকা ভিনিসিউস মঙ্কায়োলাকে কাটিয়ে ভয়ঙ্কর ক্রস বাড়িয়েছিলেন। বল পেয়ে রদ্রিগো গোলে শট না নিয়ে ফ্লিক করে বাড়ান বেনজেমার উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে ওসাসুনার গোলরক্ষক বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এর পরের মিনিটেই দারুণ এক আক্রমণ থেকে গোল পেয়েই গিয়েছিল ওসাসুনা। গোললাইন থেকে বল ফিরিয়ে রিয়ালকে বাঁচান কার্ভাহাল।


৩২ মিনিটে ফের হতাশ হয় রিয়াল। ডেভিড আলাবার নেওয়া চমৎকার ফ্রিকিক ওসাসুনার গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে লেগে বাইরে চলে যায়।


আরও পড়ুন:মৌসুমের প্রথম শিরোপা জিততে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ


এদিন একের পর এক সুযোগ তৈরি করেছেন ভিনিসিউস। সতীর্থদের দিয়ে গোল করাতে ব্যর্থ হয়ে এবার নিজেই গোলের চেষ্টা করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। শুয়েমিনির শুরু করা আক্রমণ থেকে বল পেয়ে কাট করে বক্সে ঢুকে পড়েন ভিনি এবং বাঁকানো শটে বল জালে জড়ানোর চেষ্টা করেন। কিন্তু বল বার ঘেঁষে চলে যায়।


৩৭ মিনিটে হলুদ কার্ড দেখেন ওসাসুনার ডেভিড গার্সিয়া। এর কিছুক্ষণ পর রিয়ালের এদার মিলিতাও ও ভিনিসিউসও কার্ড দেখেন। রেফারির সঙ্গে বারবার তর্কে জড়ানোয় ভিনিসিউস কার্ড দেখেন। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url