চাকরি দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

May 04, 2023 at 06:15AM
from somoynews.tv | RSS Feed
এয়ার অ্যাস্ট্রা লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রাফিক বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ট্রাফিক হেল্পার/ সিনিয়র ট্রাফিক হেল্পার। পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন করার যোগ্যতা : এসএসসি পাস বা সমমান পর্যায়ে পাস করতে হবে।
প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। হেল্পার পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই। তবে সিনিয়র ট্রাফিক হেল্পার পদে আবেদন করতে হলে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
আরও পড়ুন: দুই লাখ টাকা বেতনে দেশে চাকরি
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এ লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ সময় আগামী ১৪ মে ২০২৩ পর্যন্ত।
]]>