নুরেমবার্গ ট্রায়ালের শেষ জীবিত প্রসিকিউটর বেন ফেরেনজ মারা গেছেন

April 10, 2023 at 05:00AM
from somoynews.tv | RSS Feed
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নুরেমবার্গ বিচারের শেষ জীবিত প্রসিকিউটর বেন ফেরেনজ (১০৩) মারা গেছেন। শুক্রবার (৭ এপ্রিল) ফেরেনজ ঘুমের মধ্যেই মারা যান বলে ইউএস হলোকাস্ট মিউজিয়াম নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ২৭ বছর বয়সে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য নাৎসি কর্মকর্তাদেরকে দোষী সাব্যস্ত করেছিলেন ফেরেনজ।
পরে যুদ্ধাপরাধের বিচারের জন্য একটি আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠার জন্য সোচ্চার হয়েছিলেন তিনি, যা ২০০২ সালে বাস্তবায়িত হয়েছিল।
আরও পড়ুন: বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ মারা গেছেন
ইউএস হলোকাস্ট মিউজিয়াম জানিয়েছে, ‘গণহত্যার শিকার হওয়াদের জন্য ন্যায়বিচার সন্ধানী এক নেতাকে হারাল বিশ্ব।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯২০ সালে রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় জন্মগ্রহণ করেনে বেন ফেরেনজ। পরে তার পরিবার ইহুদিবিদ্বেষ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় এবং নিউইয়র্কে বসবাস শুরু করে। ১৯৪৩ সালে হার্ভার্ড ল স্কুল থেকে স্নাতক শেষ করে মার্কিন সেনাবাহিনীতে তালিকাভুক্ত সদস্য হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন তিনি।
আরও পড়ুন: তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে: বেলারুশ প্রেসিডেন্ট
যুদ্ধের পর তিনি আইন পেশায় অনুশীলনের জন্য নিউইয়র্কে ফিরে আসেন বেন ফেরেনজ। এর কিছুদিন পরই নুরেমবার্গ ট্রায়ালে নাৎসিদের বিচার কাজে সাহায্য করার জন্য তাকে নিয়োগ করা হয়। তবে এ বিষয়ে তার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। ওই সময় বিচারে ২২ জনের সবাইকে দোষী সাব্যস্ত করা হয়। ১৩ জনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও শেষ পর্যন্ত চারজনের ক্ষেত্রে বাস্তবায়িত হয়।
]]>