দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি


April 10, 2023 at 12:13AM
from jagonews24.com | rss Feed

দেশে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন ও নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন। পরিসংখ্যান অনুযায়ী দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ১৬ লাখ বেশি।

এর আগে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশে মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। পিইসিতে (পোস্ট ইনিউমারেশন চেক) আরও ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন বেড়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রোববার (৯ এপ্রিল) চূড়ান্ত এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

নারী-পুরুষের পাশাপাশি দেশে হিজড়া ১২ হাজার ৬২৯ জন এবং ব্যালেন্স পপুলেশন (সরাসরি যাদের সাক্ষাৎ নেওয়া হয় না) ৮৫ হাজার ৯৫৭ জন। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লিতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে।

এর আগে প্রকাশিত জনশুমারি ও গৃহগণণা প্রকল্পের প্রাথমিক হিসেবে এ সংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এরপর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) শুমারি পরবর্তী গণনায় পাওয়া গেছে মোট ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১২ জন।

এমওএস/এমএসএম


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url