বিজিবি-বিজিপির পতাকা বৈঠক অনুষ্ঠিত


March 21, 2023 at 06:24AM
from somoynews.tv | RSS Feed

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ন ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ১০টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে সীমান্ত পিলার ৩১/১-এস এর সন্নিকটে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অন্যদিকে, মিয়ানমারের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নম্বর (২) বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিয় নাইং সোই।

আরও পড়ুন:  উখিয়া সীমান্তে গোলাগুলি, সতর্ক বিজিবি


পতাকা বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয় এবং উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url