টিকটক দেখছেন চবি ছাত্রলীগ সভাপতি, দুই নেতা টিপছেন পা


March 21, 2023 at 05:15AM
from somoynews.tv | RSS Feed

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বিছানায় শুয়ে টিকটক দেখছেন। আর তার দুই পাশে বসে পা টিপছেন ছাত্রলীগের অন্য দুই নেতা।

সোমবার ( ২০ মার্চ) এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


ছবিতে পা টিপে দিতে দেখা যাওয়াদের একজন হচ্ছেন চবি ছাত্রলীগের উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শামীম আজাদ। অন্যজন সংগঠনের উপক্রীড়া সম্পাদক শফিউল ইসলাম। দুজনই সিএফসির অনুসারী।


আরও পড়ুন: চবি ছাত্রলীগ: আবারও ফটকে তালা পদবঞ্চিতদের


ছবিটি বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের। ৩১১ নাম্বার কক্ষে থাকেন রুবেল। সতের বছর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। ২০১০ সালে স্নাতক ও ২০১৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রত্ব না থাকলেও এখনও তিনি চবি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।


এই ছবির বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতিকে বারবার মুঠোফোনে কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url