স্থপতি ইমতিয়াজ হত্যায় জড়িত ৫ জন শনাক্ত


March 27, 2023 at 12:05AM
from jagonews24.com | rss Feed

রাজধানীর তেজগাঁওয়ে স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়াকে (৪৭) হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের গ্রেফতারে ঢাকাসহ আশপাশের জেলায় অভিযান চলমান রয়েছে।

ডিবি বলছে, হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। একটি সংঘবদ্ধ অপরাধী চক্র টাকা হাতিয়ে নিতে স্থপতি ইমতিয়াজকে অপহরণ করে। পরে টাকা না পেয়ে তাকে হত্যা করে।

ইমতিয়াজ তেজগাঁও থানার ডমিসাইল এলাকায় নিজের ফ্ল্যাটে সপরিবারে বসবাস করতেন। গত ৭ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইমতিয়াজ। পরদিন তার স্ত্রী ফাহমিদা আক্তার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর পরদিন সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের চিত্রকোট কামারকান্দা সেতু এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ৯ মার্চ পুলিশ মরদেহ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করে। এরপর বেওয়ারিশ হিসেবে মুন্সিগঞ্জ পৌর এলাকার কবরস্থানে ওই মরদেহ দাফন করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে কবর থেকে তোলার পর তার স্ত্রী ফাহমিদা আক্তার ও তার স্বজনেরা শনাক্ত করেন এটি স্থপতি ইমতিয়াজের মরদেহ।

জানতে চাইলে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, স্থপতি ইমতিয়াজ হত্যার ঘটনায় পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে ঢাকাসহ আশপাশের জেলায় অভিযান চলছে।

হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, স্থপতি ইমতিয়াজকে ব্ল্যাকমেইল করতে ব্যর্থ হয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে জড়িতদের গ্রেফতারের পর জিজ্ঞাসবাদে আসল কারণ জানা যাবে।

টিটি/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url