গোপীবাগে রিকশা গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে


March 02, 2023 at 01:11AM
from jagonews24.com | rss Feed

রাজধানীর গোপীবাগে রিকশার গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১ মার্চ) রাত ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টা ২ মিনিটে গোপীবাগে একটি রিকশার গ্যারেজে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন>> গোপীবাগে রিকশা গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

টিটি/ইএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url