অনলাইনে যাচাই করতে হবে পাসপোর্টের ডলার এনডোরসমেন্ট


February 08, 2023 at 06:22AM
from somoynews.tv | RSS Feed

পাসপোর্টে ডলার এনডোরসমেন্টের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকের ব্যয় করা ডলারের পরিমাণ অনলাইনে যাচাই করে পাসপোর্টে এনডোর্স করতে হবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইওডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোরসমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে (ওএমসি এমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোরস করতে হবে।

আরও পড়ুন: নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন মাকসুদা বেগম

এছাড়া পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছর ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই নির্দেশনা শিগগিরই কার্যকর হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী একটি পাসপোর্টের বিপরীতে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করা যায়। নির্ধারিত পরিমাণের বেশি ডলার এনডোরসমেন্ট করার সুযোগ বন্ধে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url