সচিবের প্রভাবে অবৈধভাবে বালু উত্তোলন


February 22, 2023 at 06:07AM
from somoynews.tv | RSS Feed

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ব্যক্তিগত সহকারী সচিব মিজানুর রহমান মিজানের প্রভাবে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন তার স্বজনরা। এতে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হলেও ভয়ে বাধা দিতে পারছেন না কেউ। আর প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে না কোন ব্যবস্থা।

সরেজমিনে দেখা যায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের তিস্তাপাড়ের চর এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় গর্তের সৃষ্টি হয়েছে। আর উত্তোলন করা বালু স্তূপ করে রেখে বিক্রি করা হচ্ছে বিভিন্ন স্থানে।

তবে এলাকাবাসী সব কিছু দেখলেও ভয়ে বাধা দিতে পারছেন না। ফলে জেলার নদী তীরবর্তী প্রায় ৩৭টি স্থান থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর মধ্যে মহিষখোঁচা ইউনিয়নে রয়েছে ৭টি।

স্থানীয়রা জানান, যারা বালু তুলছেন তারা অনেক প্রভাবশালী। তারা কাউকেই ভয় পায় না। তাদের বিরুদ্ধে যেখানেই অভিযোগ করা হোক না কেন সব জায়গায় তাদের লোক। তাই এলাকাবাসী আর অভিযোগ তুলতে চান না কারো বিরুদ্ধে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমীর হোসেন জানান, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ব্যক্তিগত সহকারী সচিব মিজানুর রহমান মিজানের বাবা নজরুল তার ছেলের প্রভাবে চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন। কিন্তু দলীয় লোক হওয়ায় তিনি কোন মন্তব্য করতে পারছেন না।

আরও পড়ুন: শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন, ‘শুনেছি চর গোবর্ধান এলাকায় তিস্তা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে রাখা হয়েছে। তবে কারা এসব বালু উত্তোলন করেছেন সেটা আমার জানা নেই। এলাকার লোকজনও আমার কাছে কোনো অভিযোগ করেননি।’

লালমনরিহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, ‘অবৈধভাবে কোন স্থান থেকে বালু উত্তোলনের সুযোগ নেই। প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান চলছে। করা হচ্ছে মামলা, জরিমানা।’

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url