কর আইনজীবী সমিতিতে সভাপতি সম্পাদকসহ ১৭ পদে আওয়ামী লীগের বিজয়


February 22, 2023 at 01:26AM
from jagonews24.com | rss Feed

কর আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ট্যাক্সেস বার অ্যাসিয়েশনে ২০২৩-২০২৪ সেশনের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট বি.এন. দুলাল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তৌহিদ উজ্জামান খানসহ ১৭টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল জয়ী হয়েছে।

অন্যদিকে সহ-সভাপতি, লাইব্রেরি সম্পাদকসহ ৬টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম আজিজুর রহমান।

নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি বিএনপি মনোনীত অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন। আওয়ামী লীগ সমন্বয় পরিষদ মনোনীত অ্যাডভোকেট হরিপদ সরকার কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মশিউর রহমান, লাইব্রেরি সম্পাদক বিএনপি মনোনীত অ্যাডভোকেট মো. ফরহাদ হোসেন সরকার, আওয়ামী লীগ মনোনীত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান (মিজান), সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান আলম খান।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

সদস্য পদে বিএনপি মনোনীত অ্যাডভোকেট মাহমুদ আবুল কাশেম মানিক, অ্যাডভোকেট আহমেদ হাসান, আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন, আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আরাবি নূর ইয়াসমিন, অ্যাডভোকেট বিবেক চন্দ্র রায়, অ্যাডভোকেট দেবাশীষ সাহা, বিএনপি মনোনীত অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক, আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মো. মুন্নু হাসান, বিএনপি মনোনীত অ্যাডভোকেট রাকিব হাসান, আওয়ামী লীগ মনোনীত মো. রাশেদুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, অ্যাডভোকেট মো. শাহ্ জামিল, অ্যাডভোকেট মো. শাহনুল আলম ও মো. জাকারিয়া খান (স্বপন)।

বাংলাদেশ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোটগ্রহণ হয় গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি।

সারাদেশে সাড়ে ৭ হাজার ভোটারের মধ্যে পাঁচ হাজারের বেশি সদস্য তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিয়েছেন বলে জানিয়েছেন বিদায়ী সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সদস্য অ্যাডভোকেট মো. জাকারিয়া খান (স্বপন)।

এফএইচ/এমএইচআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url