ফের পয়েন্ট হারিয়ে লিগ জমিয়ে তুলল আর্সেনাল


February 12, 2023 at 05:53AM
from somoynews.tv | RSS Feed

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি হেরে গিয়েছিল এভারটন ও টটেনহ্যামের বিপক্ষে। এক ম্যাচ কম খেলা গানারদের সামনে সুযোগ এসেছিল দুইয়ে থাকা সিটিজেনদের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার। কিন্তু টানা দ্বিতীয় সপ্তাহে পয়েন্ট হারাল মিকেল আর্তেতার শিষ্যরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলের শীর্ষদল আর্সেনাল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে লিয়ান্দ্রো ত্রোসার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে ৮ মিনিট পর সে গোল শোধ করে দেন ইভান টনি।

 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচটাকে এখন শিরোপা নির্ধারণী ম্যাচ বললে খুব বেশি অত্যুক্তি হয় না। পয়েন্ট টেবিলে বেশ শক্ত অবস্থানে থাকা আর্সেনাল হঠাৎ করে ফর্ম হারিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি আর্তেতার শিষ্যরা। অন্যদিকে সবশেষ ম্যাচে ম্যানসিটি হারের মুখ দেখলেও তার আগের দুই ম্যাচেই জিতেছে।

আরও পড়ুন:এগিয়ে থেকেও পয়েন্ট খোয়াল চেলসি

রেলিগেশন ঠেকাতে লড়া এভারটনের কাছে হারের পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে পয়েন্ট হারিয়ে এই মৌসুমে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে গানাররা। আগের ৯ ম্যাচে অপরাজিত ব্রেন্টফোর্ডের বিপক্ষে এদিন নিজেদের মাঠে বল দখল থেকে শুরু করে আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের সবচেয়ে সহজ সুযোগটা পেয়েছিল ব্রেন্টফোর্ডই। ছয় গজি বক্সে বল পেয়েও লক্ষভেদ করতে পারেননি হেনরি। ২০ মিন্ট পর টনির শট ক্রসবারে লেগে প্রতিহত হয়।

প্রথমার্ধে আর্সেনাল আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজালেও ব্রেন্টফোর্ডের লো-ব্যাক ডিফেন্স তাদের গোলশূন্য রাখতে সমর্থ হয়।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ডেডলক ভাঙেন এই মৌসুমেই দলে যোগ দেওয়া ত্রোসার্ড। বুকায়ো সাকার ক্রস থেকে নতুন ক্লাবের পক্ষে প্রথম গোলটি করেন এই বেলজিয়ান। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৮ মিনিট পরই সফরকারীরা সমতায় ফেরে।

আরও পড়ুন:তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে ইপিএল

আর্সেনালের রক্ষণভাগ বল ক্লিয়ারে ব্যর্থ হলে  সহজ হেডে লক্ষভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড টনি। এদিন গোল করে জার্সি খুলে সতীর্থ সের্গিই ক্যানোসের প্রতি নিজেদের সহমর্মিতা প্রকাশ করেন টনি। গত সপ্তাহে মাকে হারান আর্সেনালের এই স্প্যানিশ উইঙ্গার।

এই ড্রয়ে ২১ ম্যাচে শেষে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্সেনাল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url