লক্ষ্মীপুরে বিএনপির কর্মসূচিতে আ.লীগের হামলার অভিযোগ


February 12, 2023 at 07:03AM
from somoynews.tv | RSS Feed

লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালন করতে গিয়ে আওয়ামী লীগের হামলার শিকার হয়ে প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে এসে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

এ্যানি বলেন, আমাদের ১০ দফা দাবি আদায় হচ্ছে মূল লক্ষ্য। আর সেই দাবি কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আজ লক্ষ্মীপুর সদর উপজেলার হাজীরপাড়া, মান্দারি, চন্দ্রগঞ্জ, চরশাহী, লাহারকান্দি ও ভবানীগঞ্জসহ প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশি বাধার অভিযোগ

এ্যানির সঙ্গে হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে আসেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।

এদিকে কমলনগর উপজেলার ফজুমিঞার হাট এলাকায় বিএনপির পদযাত্রা মিছিল থেকে লাঠিসোটা নিয়ে চরকাদিরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত কয়েক জনের ওপর হামলা করে আহত করার দাবি স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের।

অন্যদিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি) মুঠোফোনে সংবাদমাধ্যমকে বলেন, আমাদের শান্তি সমাবেশে জেলার ৫৮টি ইউনিয়নে মানুষের ব্যাপক উপস্থিতি দেখে বিএনপি এখন দিশাহারা হয়ে গেছে। জনগণ তাদের পদযাত্রা কর্মসূচীতে অংশগ্রহণ করেনি। তারা এখন নিজেদের নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি করে নালিশ করছে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, তিনি লক্ষ্মীপুরের বাহিরে আছেন। দুই দলের কর্মসূচী থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url