মাগুরায় ট্রাকচাপায় প্রাণ গেলো এলজিইডি প্রকৌশলীর

January 16, 2023 at 11:50PM
from jagonews24.com | rss Feed
মাগুরা শহরের ভায়নার মোড় এলাকায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেলচালক। নিহত মোটরসাইকেল চালকের নাম শরিফুল ইসলাম (৫৫)। তিনি মাগুরা সদর উপজেলা এলজিইডি কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার রাত সাড়ে আটটার দিকে ঘটে এ দুর্ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ৩০ মিনিটের দিকে শরিফুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে মাগুরা শহর থেকে শহরের ভায়না মৎস্য অফিসের পাশে তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় যশোরের দিক থেকে আসা একটি সবজিবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের গাড়িচাপায় যুবক নিহত
মাগুরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এমএইচআর