ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের মধুর প্রতিশোধ


January 15, 2023 at 06:08AM
from somoynews.tv | RSS Feed

গত অক্টোবরে ম্যানচেস্টার সিটির কাছে ৬-৩ গোলে হারের স্মৃতি এখনো হয়ত দগদগে। তবে এরিক টেন হ্যাগের অধীনে নিজেদের গুছিয়ে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এখন উড়ছে। প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ফিরতি দেখায় দারুণ জয় তুলে নিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে রেড ডেভিলরা।

শনিবার (১৪ জানুয়ারি) ম্যানচেস্টার ডার্বিতে নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে গ্রিলিশের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। এরপর ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে ইউনাইটেড। চার মিনিট পর রেড ডেভিলদের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কাস রাশফোর্ড।

 

ওল্ড ট্রাফোর্ডে এদিন শুরু থেকেই বল দখলে রেখেছিল সফরকারী ম্যানসিটি। তবে প্রথমার্ধে বোলার মতো কোন আক্রমণ করতে পারেননি হলান্ড-মাহরেজ-ফোডেন ত্রয়ী। বরং প্রতিআক্রমণে ভয়ঙ্কর হয়ে ওঠা মার্কাস রাশফোর্ডকে সামলাতে হিমশিম খেয়েছে আকানজি-নাথান অ্যাকেরা। উল্লেখযোগ্য সুযোগ বলতে বিরতির ঠিক আগে ৩৫ গজ থেকে নেওয়া সিটির ফুলব্যাক কাইল ওয়াকারের শট ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গেয়ার পাশ দিয়ে মাঠের বাইরে চলে যায়।

আরও পড়ুন:সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে বছরের প্রথম ম্যানচেস্টার ডার্বি

দ্বিতীয়ার্ধেও একই গতিতে চলছিল খেলা। বলের দখল বেশিরভাগ সময় সিটিজেনদের পায়ে। তবে সফরকারীদের রক্ষণভাগের কঠিন পরীক্ষা দিতে হচ্ছিল ইউনাইটেডের প্রতিআক্রমণ সামলাতে। দুবার বেশ ভালো সুযোগ পেয়েছিলেন রাশফোর্ড। একবার এই ইংলিশ ফরোয়ার্ডকে হতাশ করেন সিটির সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি। আরেকবার এডারসনের কাছে হার মানতে হয় রাশফোর্ডকে।

সুবিধা কর এ উঠতে না পারায় ৫৭ মিনিটের সময় সিটি কোচ পেপ গার্দিওলা ফোডেনকে তুলে জ্যাক গ্রিলশকে নামান। এরপরই বদলে যায় খেলার মোড়। ৬০ মিনিটে দলকে এগিয়ে দেন গ্রিলিশ।

ডান প্রান্ত দিয়ে ঢুকে ইউনাইটেডের বক্সে বল বাড়ান কেভিন ডি ব্রুইনা। প্রস্তুত ছিলেন গ্রিলিশ। মাপা ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার।

গোল খেয়ে মরিয়া হয়ে  ওঠে ইউনাইটেড। সাঁড়াশী আক্রমণ চালাতে থাকে টেন হ্যাগের শিষ্যরা। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৭৮ মিনিট পর্যন্ত। ক্যাসেমিরোর পাস থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। তবে গোলটি নিয়ে তৈরি হয় বিতর্ক।

আরও পড়ুন:ম্যানইউর নতুন নিয়মে বিপদে ডি গিয়া

ক্যাসেমিরো যখন পাস বাড়ান তখন রাশফোর্ডকে অফসাইড ধরেন সহকারী রেফারি। তবে রাশফোর্ড আক্রমণে অংশগ্রহণ না করায় অফসাইড বাতিল করে গোল দেন রেফারি। এর চার মিনিট পরই গোলের দেখা পান ম্যাচ জুড়ে দারুণ খেলা রাশফোর্ড। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা ইংলিশ ফরোয়ার্ডের গোলটিই গড়ে দেয় ম্যাচের ব্যবধান। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি এই ২৫ বছর বয়সী তারকার ১৫তম গোল।

এদিন কোচিং ক্যারিয়ারের ৫০০তম লিগ ম্যাচে হারের তিক্ত স্বাদ পান সিটির কোচ গার্দিওলা।

এই জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান মজবুত করল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url