সৌদি আরবের লিগ অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ: রোনালদো


January 04, 2023 at 07:23AM
from somoynews.tv | RSS Feed

প্রায় দুই দশক ইউরোপ দাপিয়ে বেড়ানো রোনালদো খেলেছেন বড় বড় সব ক্লাবে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তিনি পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। আল নাসর খেলে থাকে সৌদির সর্বোচ্চ লিগে। যেটাকে অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ বলে মনে করেন সিআর সেভেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) আল নাসর রোনালদোকে বরণ করেছে। ক্লাবটিতে এসে প্রথমবার সংবাদ সম্মেলনেও কথা বলেছেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদো জানান, ‘আমি জানি, সৌদি আরবের লিগ অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। আমি এই লিগের অনেক ম্যাচ দেখেছি। কোচ যদি মনে করেন আমাকে সুযোগ দেয়া উচিত, তবে খেলব। খেলা চালিয়ে যেতে আমি প্রস্তুত।’

আরও পড়ুন: রোনালদো এখন সৌদি আরবে, বরণ রাতে

আল নাসরকে কথা দেয়ার কারণেই অন্য কোনো ক্লাবে যাননি রোনালদো। এ সম্পর্কে তিনি বলেন, ‘ইউরোপ, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার অনেক ক্লাবের প্রস্তাব ছিল আমার কাছে। যুক্তরাষ্ট্র ও আমার দেশ পর্তুগালের কয়েকটি ক্লাবও আমাকে চেয়েছিল। কিন্তু আমি আল নাসরকে কথা দিয়েছিলাম। সেটা রাখলাম।’

বর্তমান সময়ের সেরা ফুটবলারদের একজন মনে করা হয় রোনালদোকে। তার নামের সঙ্গে লেপ্টে আছে অনেক রেকর্ড। এসব রেকর্ডই তাকে অনন্য করে তুলেছে ফুটবল দুনিয়ায়। এই সুপারস্টার নিজেও নিজেকে অনন্য মনে করেন। এ সম্পর্কে রোনালদো জানান, ‘আমার চুক্তিটি অনন্য, কারণ আমি নিজেই অনন্য প্লেয়ার।’

আরও পড়ুন: আর্জেন্টাইন তরুণকে পেতে ১৩৮৮ কোটি টাকা দিতে রাজি চেলসি

সৌদি ক্লাব হলেও বড় অঙ্কের অর্থ পাচ্ছেন সিআর সেভেন। বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলারে ক্লাবটির সঙ্গে চুক্তি সই করেছেন তিনি। নতুন ঠিকানায়ও প্রিয় জার্সি নাম্বার পাচ্ছেন ক্রিস্টিয়ানো।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url