আবারও বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম

December 06, 2022 at 04:48AM
from somoynews.tv | RSS Feed
স্মারক স্বর্ণমুদ্রার দাম আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ৩ হাজার টাকা বাড়িয়ে ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী মঙ্গলবার (৬ ডিসেম্বর) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।
সোমবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলোর (বাক্সসহ) প্রতিটির দাম ৭৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন : তারল্য সংকট কাটাতে ইসলামি ব্যাংকগুলোকে বিশেষ সুবিধা
এর আগে গত মে মাসে এসব স্মারক মুদ্রা ৪ হাজার টাকা বাড়িয়ে ৭২ হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছিল। তার আগে এসব মুদ্রার দাম ছিল ৬৮ হাজার টাকা।