টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত


December 13, 2022 at 07:16AM
from somoynews.tv | RSS Feed

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)। গুরুতর আহত যুবকের নাম সিয়াম (১৮)। তারা সবাই ঘাটাইল সরকারি গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, সাবিক হাসানসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায়। বেড়ানো শেষে ঘাটাইল আসার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে সাবিক হাসান ও সুমন মিয়া মারা যান। এ সময় সিয়ামকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url