কোতোয়ালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


December 02, 2022 at 10:38PM
from jagonews24.com | rss Feed

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ মো. রকি আহম্মদ (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় মেরিনার সড়ক সংলগ্ন চামড়া গুদাম ১ নম্বর ঘাটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার রকি আহম্মদ কক্সবাজারের টেকনাফ থানাধীন মৌলভীবাজার হ্নীলা গ্রামের কালা মাঝির বাড়ির মো. লাল মিয়ার ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জাগো নিউজকে জানান, শুক্রবার রাত পৌনে আটটার দিকে চামড়া গুদাম ১ নম্বর এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিকে শনিবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/এমকেআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url