মতিঝিলে হোটেল রহমানিয়ায় অভিযানে পুলিশ


December 03, 2022 at 10:49PM
from jagonews24.com | rss Feed

রাজধানীর মতিঝিলে হোটেল রহমানিয়াতে অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত ১০টা থেকে এ অভিযান শুরু হয়।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিশেষ অভিযানের অংশ হিসেবে মতিঝিলের হোটেল রহমানিয়ায় অভিযান চলছে। হোটেলের চারদিক পুলিশ ঘিরে রেখেছে। প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হচ্ছে।

গত ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের ১-১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

টিটি/এএএইচ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url