ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ


December 13, 2022 at 04:58AM
from somoynews.tv | RSS Feed

পছন্দের ওয়ানডে সিরিজে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে টাইগাররা। তবে, ভারতের বিপক্ষে আসল পরীক্ষাটা শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে। গতবারের রানার্সআপরা এবারের আসরেও ফাইনাল খেলতে পূর্ণ শক্তি নিয়ে দল সাজিয়েছে। অন্যদিকে, নিজেদের ২২ বছরের ইতিহাসে ভারতের বিপক্ষে কখনোই জয় পায়নি লাল-সবুজরা। পাঁচ দিনের এই ফরম্যাটে সঙ্গী কেবল হতাশা।

ভারত সিরিজের আসল পরীক্ষাটা শুরু বুধবার। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের প্রথমটির ভেন্যু চট্টগ্রামের সাগরিকা। ওয়ানডে সিরিজে হারের ক্ষত ভুলতে জয়ের বিকল্প কিছু ভাবছে না টিম ইন্ডিয়া।

অবশ্য সাদা পোশাকের লড়াইয়ে ফেবারিটের তকমাটা থাকছে সফরকারীদের সঙ্গে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান রানার্সআপরা লংগার ফরম্যাটের অভিজ্ঞতা আর পারফরম্যান্সে বেশ বড় ব্যবধানেই এগিয়ে থাকছে বাংলাদেশের বিপক্ষে।

আরও পড়ুন:বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে ৪ পরিবর্তন

অন্যদিকে ২২ বছর টেস্ট খেলেও পারফরম্যান্সে এখনও অপরিণত বাংলাদেশ। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে শতভাগ হারের রেকর্ড। তলানিতে থেকে শেষ করা দলটিকে নিয়ে এবারের আসরে প্রত্যাশা নেই বললেই চলে।

 

টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে অবশ্য এরই মধ্যে একটি জয় তুলে নিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় এবারের সিরিজের সব থেকে বড় অনুপ্রেরণা। এখন পর্যন্ত ১০ ম্যাচে হার ৮টি। ঐতিহাসিক সে জয়ের পাশাপাশি এক ড্রতে, পয়েন্ট সংখ্যা ১৬।

আরও পড়ুন:আসন্ন বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ দলের জন্য কী পরামর্শ আশরাফুলের

টেবিলের চার নম্বরে থাকা ভারতের জন্য বাংলাদেশ সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। দুই ম্যাচের দুটিতেই জিতলে সুযোগ থাকছে শীর্ষ দুইয়ে ঢোকার। ১২ ম্যাচে ৬ জয় ম্যান ইন ব্লু'দের। চার হারের পাশে দুটি ড্র রয়েছে তাদের।

২২ বছর আগে ভারতের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এরপর ক্রিকেট পরাশক্তি দেশটির বিপক্ষে মাত্র ১১ ম্যাচ খেলার সুযোগ হয়েছে লাল-সবুজদের। অভিষেক ম্যাচে ইনিংস ব্যবধানে না হারা দলটি পরের ১০ ম্যাচের পাঁচটিতেই প্রতিপক্ষকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠাতে পারেনি। বছর তিনেক আগে সবশেষ দেখায় ইনিংস ও ৪৬ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।

বুধবার (১৪ ডিসেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্টটি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url