মানিলন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

November 08, 2022 at 10:48PM
from jagonews24.com | rss Feed
নরসিংদী জেলায় কর্মরত সব তফসিলি ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আয়োজনে ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নেতৃত্বে সম্প্রতি নরসিংদী আঞ্চলিক সমবায় ট্রেইনিং ইনস্টিটিউট মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী ব্যাংকের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা তাহের আহমদ চৌধুরী।
ব্যাংকের নরসিংদী শাখা ব্যবস্থাপক আলিমুর রহমানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন, উপপরিচালক ফেরদৌস আরা ও মোছা.ফুয়ারা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মুহাম্মদ গোলাম রাব্বানী, প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ ও এফএভিপি মো. রেজাউল ইসলাম।
এমএএইচ/