টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সরকারি কর্মকর্তা নিহত

November 09, 2022 at 05:02AM
from somoynews.tv | RSS Feed
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আব্দুস সোবহান টাঙ্গাইল সদর উপজেলা রিসোর্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলায়।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি দুপুরে ঘারিন্দা স্টেশন এলাকায় পৌঁছালে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা ওই কর্মকর্তা কাটা পড়েন। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী আজাহার আলী জানান, চলন্ত ট্রেনটি কয়েকবার হর্ন দেয়ার পরও ওই কর্মকর্তা লাইনেই দাঁড়িয়ে ছিলেন। দেখে মনে হয়েছে তিনি আত্মহত্যার উদ্দেশ্যেই ট্রেনে কাটা পড়েছেন।
আরও পড়ুন: মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
টাঙ্গাইলের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল বলেন, দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুনেছি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশের টাঙ্গাইল স্টেশন ফাঁড়ির ইনচার্জ মো. মুরাদ হোসেন জানান, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে। টঙ্গি ফাঁড়ি থেকে একজন পুলিশ কর্মকর্তা মরদেহের সুরতহাল প্রতিবেদন করবেন।