যুক্তরাষ্ট্র-ইরান ম্যাচের একাদশ

November 30, 2022 at 06:56AM
from somoynews.tv | RSS Feed
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মঙ্গলবার (২৯ নভেম্বর) মাঠে নামছে যুক্তরাষ্ট্র ও ইরান। আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুদলের ম্যাচটি।
আগের দুই ম্যাচের প্রথমটিতে ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হলেও দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছিল ইরান। সেই জয়ে টিকে থাকে তাদের শেষ ষোলোর আশা। ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে এশিয়ার দেশটির অবস্থান এখন টেবিলের দুইয়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দুই ম্যাচে ড্র করে ২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে।
‘বি’ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ইংল্যান্ড। এমতাবস্থায় যুক্তরাষ্ট্র-ইরান ম্যাচে যেই জয় পাবে, তারই শেষ ষোলোর টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি। ওয়েলসের আশা বেঁচে থাকলেও সেটা খুবই ক্ষীণ।
যুক্তরাষ্ট্র একাদশ
ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারমান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, কার্টার-ভিকার্স ও টিমোথি উইয়াহ।
আরও পড়ুন: কাতারকে অনায়াসে হারিয়ে গ্রুপসেরা ডাচরা
ইরান একাদশ
বেইরানভান্দ, রেজাইন, মোর্তেজা পৌরালিগাঞ্জি, মাজিদ হুসেইনি, মিলাদ মোহাম্মদি, ঘলিজাদেহ, আহমদ নুরুল্লাহ, হাসাফি, এহসান হাজসাফি, আজমন, মেহেদী তারেমি।