ইসলামী ব্যাংক নিয়ে প্রথম আলোর প্রতিবেদন, হাইকোর্টে জামায়াতপন্থী আইনজীবী


December 01, 2022 at 05:14AM
from somoynews.tv | RSS Feed

ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা তুলে নেয়ার বিষয়ে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে আদেশ চেয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জামায়াতপন্থী আইনজীবী হিসেবেই পরিচিতি।

বুধবার (৩০ নভেম্বর) বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিতে দ্বৈত বেঞ্চে এ আবেদন করেন তিনি।

গত ২৪ নভেম্বর ‘ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া গত মঙ্গলবার (২৯ নভেম্বর) নিউ এইজ পত্রিকায় ‘এস আলম গ্রুপ একাই ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে’- এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। শিশির মনিরের আবেদনে এ দুটি প্রতিবেদন সংযুক্ত করা হয়।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের আইনজীবী খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।

পরে আইনজীবী শিশির মনির বলেন, ‘আমরা আজই (বুধবার) আদালতে রিট করব।’


জামায়াত সংশ্লিষ্টতা

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১২ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অনুশীলন শুরু করার পর জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি সহায়তা দিয়ে আলোচনায় আসেন।


আরও পড়ুন : ইসলামী ব্যাংকে ঋণ জালিয়াতি: রিট করতে বললেন হাইকোর্ট


পরবর্তী সময়ে জামায়াতের প্রায় সব মামলা ছাড়াও দলটির যে কোনো নেতাকর্মীর মামলার আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেন শিশির মনির। গত বছরের এপ্রিলে নাশকতা ও বন্দি ছিনিয়ে নেয়ার অভিযোগে পুলিশের হাতে আটক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেনকে আইনি সহায়তা দেয়ার মাধ্যমে তিনি আবারও বিতর্কিত হন।

তবে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ইসলামী ব্যাংকের লেনদেন ইস্যু নিয়ে আদালতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।


চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে

‘ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর’ শিরোনামে প্রথম আলোতে ছাপা প্রতিবেদনের ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আবেদন করেন পাঁচ ব্যক্তি, যাদের মধ্যে শিশির মনিরও রয়েছেন।

তারা হলেন: সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ও আব্দুল্লাহ সাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলএলবি, এলএলএম বিভাগের শিক্ষার্থী শাইখুল ইসলাম ইমরান ও যায়েদ বিন আমজাদ।

চিঠিতে বলা হয়, ‘আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিমিটেডের নিয়মিত গ্রাহক। ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় আমাদের ব্যাংক একাউন্ট রয়েছে। আমরা সাধ্যমতো ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন করে থাকি। বিগত ২৪ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে যে, ইসলামী ব্যাংক থেকে নভেম্বর মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত ২ হাজার ৪৬০ কোটি টাকা অসাধু চক্র তুলে নিয়েছে। এই রিপোর্টে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংক্রান্তে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। ব্যাংকের আমানতকারী হিসেবে আমরা উদ্বিগ্ন। স্বীকৃতমতে, বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। এ মঅবস্থায়, এই ধরনের সন্দেহজনক আর্থিক লেনদেনে আমরা সংক্ষুব্ধ।’


আরও পড়ুন:  এত কিছু করেও আদায় হচ্ছে না খেলাপি ঋণ



‘অতএব, উপরিউক্ত বিষয়টি আমলে নিয়ে গভীরভাবে খতিয়ে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর আইনগত দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি। আশা করি, উক্ত বিষয়ে জরুরি ভিত্তিতে আইনগত পদক্ষেপ গ্রহন করে আমাদের কৃতার্থ করবেন’- বলা হয় চিঠিতে।

চিঠির সঙ্গে গত ২৪ নভেম্বর ‘ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর’ শিরোনামে প্রকাশিত দৈনিক প্রথম আলোর প্রতিবেদন সংযুক্ত করা হয়।


হঠাৎ কেন আদালতে, কী বলছেন বিশ্লেষকরা

দেশে চলমান পরিস্থিতিতে গণমাধ্যমে প্রতিবেদন এবং সে বিষয়টিকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়াকে স্বাভাবিক বলে মনে করছেন না বিশ্লেষকরা। তাদের মতে, এর পেছনে কোনো দুরভিসন্ধি রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্লেষক বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর উদ্বেগ জানিয়ে চিঠি লিখেছেন শিশির মনিরসহ পাঁচ আইনজীবী। গ্রাহক হিসেবে তারা সেটা করতেই পারেন। কিন্তু চিঠির ভাষা স্বাভাবিক নয়, বরং সেটি ভিন্ন ইঙ্গিত বহন করে।

তিনি বলেন, তাছাড়া গভর্নর কী ব্যবস্থা নিচ্ছেন সেটি দেখার অপেক্ষা পর্যন্ত তারা করেননি; চলে গেছেন আদালতে। এটিই সন্দেহজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বিশ্লেষক বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিকে আরও উসকে দিতেই শিশির মনিরের এই প্রচেষ্টা। বিষয়টিকে পরিকল্পিত বলেও মত প্রকাশ করেন তিনি।  

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url