জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


November 14, 2022 at 01:56AM
from jagonews24.com | rss Feed

জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি দেওয়ান মো. ফজলুর রহমান।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কমিটিরক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুম আল মামুন। এরপর কেক কাটার মাধ্যমে সমিতির এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।

সভাপতির স্বাগত বক্তব্যের পর সমিতির নতুন ও পুরাতন সদস্যদের পরিচিতি পর্ব চলে। সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাহাউদ্দিন সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সমিতির সম্মানিত উপদেষ্টা আর. কে বণিক, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ টিটো, সহ-সভাপতি মো. ওয়াহিদুর রহমান মিন্টু ও মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, মিজানুর রহমান স্বপন প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তার বক্তব্যে বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সাধারণ সম্পাদক আসাদুল্লাহ টিটো তার বক্তব্যে মুদ্রণ ব্যবসায়ীদের যাবতীয় সমস্যা সমাধানে নানা বিষয়ের অবতারণা করেন। জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতির আগামীদিনের কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যে শ্রোতারা বিপুলভাবে উৎসাহিত হন।

আলোচনায় আরও অংশ নেন- সমিতির সদস্য মো. হাবিবুর রহমান, এবিএম আতাউল গণি, মো. আখতার হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ সরোজিত কুমার সরকার, আইন বিষয়ক সম্পাদক মো. সারোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক ওয়ালিউল ইসলাম পারভেজ, সদস্য হামীম হাবিবুল্লাহ, অ্যাপলো নাগ ঝন্টু, সজিব সরকার, মাহমুদুল হাসান, মো. জিয়াউদ্দিন, মিয়া মো. আজহার, শেখর চন্দ্র রায়, সিদ্দিকুর রহমান তপন, আব্দুল মালেক, আখলাক হোসেন, মোফাজ্জল হায়দার চৌধুরী, শাহীন মোল্লা, আবু সাদেক ভূইয়া, আখতার হোসেন, আবু সাঈদ মো. হাফিজুর রহমান, পংকজ সরকার, জালাল উদ্দিন সাব্বি প্রমুখ।

সভাপতির সমাপনী বক্তব্যের পর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমওএস/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url