খুন নয়, লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ডুবে মারা যান আ’লীগ নেতা বিপ্লব


November 19, 2022 at 11:17PM
from jagonews24.com | rss Feed

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব (৫১) লঞ্চের ধাক্কায় নৌকাডুবে পানিতে তলিয়ে মারা গেছেন। তাকে হত্যা করা হয়নি বলে জানিয়েছেন ঘটনা তদন্তের দায়িত্ব পাওয়া সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা।

এ ঘটনায় লঞ্চটির তিনজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে। তাদের এ ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। যদিও নিহতের পরিবারটির দাবি দুরন্ত বিপ্লবকে খুন করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার শাফিন মাহমুদ।

তিনি বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পর থেকে পিবিআই ছায়া তদন্ত শুরু করে। দুরন্ত বিপ্লব খুন হননি। তিনি লঞ্চের ধাক্কায় মারা যান।

কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য দুরন্ত বিপ্লব নেত্রকোনার পূর্বধলার ছোট ইলাশপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের লোকজন থাকতেন ঢাকার মোহাম্মদপুরে। কেরানীগঞ্জ এলাকায় তার কৃষি খামার রয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর এলাকায় খেয়া পারাপারের সময় দুটি ট্রলারের সংঘর্ষে বুড়িগঙ্গা নদীতে পড়ে যান দুরন্ত বিপ্লব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার তার বোন শ্বাশতী বিপ্লব পরিচয় নিশ্চিত করেছেন।

টিটি/এমএএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url