ঢামেকের অ্যাম্বুলেন্স পার্কিংয়ে মিলল ভবঘুরে নারীর মৃতদেহ


October 23, 2022 at 05:52AM
from somoynews.tv | RSS Feed

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) অ্যাম্বুলেন্স পার্কিং এলাকা থেকে এক ভবঘুরে নারী মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে ঢামেকের জরুরি বিভাগে অ্যাম্বুলেন্স পার্কিং এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স ৬০ বছর বলে জানা গেছে।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: মাজারে মিলল ভবঘুরে যুবকের মরদেহ


তিনি জানান, ওই নারী ভবঘুরে। বেশ কয়েকদিন ধরেই জরুরি বিভাগসংলগ্ন সরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের জায়গায় থাকতেন। সেখানে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url