চট্টগ্রামে ব্যাকফুটে ঢাকা মেট্রো

October 18, 2022 at 12:14AM
from jagonews24.com | rss Feed
রাজশাহীর সাঁড়াসি বোলিংয়ের বিপক্ষে শুরুতেই চরম বিপদে ঢাকা মেট্রো। আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া দুই নম্বর টায়ারের ম্যাচে রাজশাহীর তিন পেসার নাহিদ রানা, ফরহাদ রেজা, শফিকুল ইসলাম আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বোলিং তোপের মুখে মাত্র ১৩৪ রানে প্রথম ইনিংস শেষ ঢাকা মেট্রোর।
বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি আর বাঁ-হাতি স্পিনার রাকিবুল শেষ দিকে মাথা তুলে না দাঁড়ালে ঢাকা মেট্রোর রান ১০০’ও হতো কিনা সন্দেহ। ৩৫ রানে ইনিংসের অর্ধেকটা খুইয়ে বসা ঢাকা মেট্রো ৭৯ রানেই ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল।
ওই অবস্থায় অষ্টম উইকেটে আবু হায়দার রনি আর রাকিবুল ৪০ রান জুড়ে দেন। আবু হায়দার রনির ব্যাট থেকে আসে সর্বাধিক ৪৭ (৮৩ বলে)। আর রাকিবুলের সংগ্রহ ছিল ৪৭ বলে ২৩।
রাজশাহী দিন শেষ করেছে ৬২ রানে পিছিয়ে। পাল্টা ব্যাটিংয়ে নেমে ফরহাদ হোসেনের দলের রান ২ উইকেটে ৭২। অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিকী ৩২ আর তরুণ তৌহিদ হৃদয় ২৬ রানে ব্যাট করছেন।
ঢাকা মেট্রো প্রথম ইনিংস: ১৩৪/১০, ৫৫.৩ ওভার (নাইম শেখ ১০, শামসুর রহমান শুভ ৬, মার্শাল আইয়ুব ১১, শরিফুল্লাহ ২২, আবু হায়দার ৪৭, রাকিবুল ২৩; শফিকুল ২/২২, নাহিদ রানা ৩/৩৬, ফরহাদ রেজা ৩/২০, তাইজুল ইসলাম ২/৫১)।
রাজশাহী প্রথম ইনিংস: ৭২/২, ২৯.২ ওভার (জুনায়েদ ৩২ ব্যাটিং, তৌহিদ হৃদয় ২৬ ব্যাটিং, আবু হায়দার ১/১২, আসাদুল্লাহ গালিব ১/১৬)।
এআরবি/আইএইচএস