আশরাফুলের ব্যর্থতার পর জোড়া হাফ সেঞ্চুরি


October 18, 2022 at 12:04AM
from jagonews24.com | rss Feed

শেরে বাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে ব্যাটারদের ওপর বোলারদের কর্তৃত্ব পরিষ্কার; কিন্তু কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে খুলনার বিপক্ষে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বরিশালের দুই ব্যটার ফজলে মাহমুদ এবং সালমান হোসেন।

দুই নাম্বার টায়ারের এ ম্যাচে শুরুতে চরম বিপর্যয়ের মুখে পড়ে বরিশাল। মাত্র ৮ রানে দুই ওপেনার রাফসান মাহমুদ (৬) আর মোহাম্মদ আশরাফুল (২) আউট হওয়ার পর তৃতীয় উইকেটে বরিশালের ত্রাণকর্তা হন অধিনায়ক ফজলে মাহমুদ আর মিডল অর্ডার সালমান।

চাপের মুখে তৃতীয় উইকেটে ১০৮ রানের কার্যকর পার্টনারশিপ গড়ে দেন তারা। ফজলে রাব্বির ব্যাট থেকে আসে ১০২ বলে ৬৩ রান। আর সালমান ২৮৮ মিনিট উইকেটে থেকে ২০১ বলে করেন ৭৯ রান। তাদের হাত ধরেই দু’শর ঘরে পা রাখে বরিশাল।

দিন শেষে ফজলে মাহমুদ রাব্বির দলের সংগ্রহ ৭ উইকেটে ২১০। খুলনার বোলারদের মধ্যে আব্দুল হালিম ও আশিকুর দুটি করে উইকেট পান।

বরিশাল প্রথম ইনিংস: ২১০/৭, ৯০ ওভার (রাফসান ৬, আশরাফুল ২, ফজলে মাহমুদ ৬৩, সালমান ৭৯, মঈন খান ২২, আবু সায়েম ১৪; আশিকুর ২/ ৪০, জিয়া ১/১৬, আব্দুল হালিম ২/৩৫, মেহেদি ১/৩৪, টিপু সুলতান ১/৩২)।

এআরবি/আইএইচএস


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url