সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা


October 13, 2022 at 05:37AM
from somoynews.tv | RSS Feed

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সরকারি ভেটেরিনারি কলেজের ভিপিসহ ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া ওই মামলায় ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বুধবার (১২ অক্টোবর) ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে নিহত ভিপি সাইদুর রহমান মুরাদের পিতা বাদশা মোল্লা ওই মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম হাসান সনি, সহ-সভাপতি তন্ময় চক্রবর্তী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউজ্জামান আরিফ বিশ্বাস, কর্মী লিয়ন, মুস্তাকিম আহম্মেদ, কাজী ফরহাদ হোসেন, নয়ন মিয়া, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাব্বি ওরফে অর্ক, সাজেদুর রহমান সাজে, আসাদ, তৌফিক, ওলিউল্লাহ, সংগ্রাম জোয়ার্দ্দার, চুন্নু, লালু, সঞ্জু, সাদী, ইকরামুল ইসলাম ও মামুন। এছাড়াও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়। তারা সবাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমানের অনুসারী বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা লরিতে মোটরসাইকেলের ধাক্কা, ৩ কলেজছাত্র নিহত

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম জানান, বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ড। ন্যায় বিচারের স্বার্থে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আশা করছি ন্যায়বিচার পাবো।

নিহত ভিপি মুরাদের পিতা বাদশা মোল্লা জানান, প্রতিবন্ধী দুই সন্তানের মধ্যে আশার আলো ছিল মুরাদ। এই ছেলেকে নিয়ে অনেক আশা আর স্বপ্ন ছিল। কিন্তু নষ্ট রাজনীতির কবলে পড়ে নিভে গেছে তার প্রাণপ্রদীপ। এ বিষয়ে থানায় এজাহার দিতে গেলে মামলা নেয়নি পুলিশ। তাই আদালতের শরণাপন্ন হয়েছি।

আরও পড়ুন: ঝিনাইদহে ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কার

উল্লেখ্য, সরকারি ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। আন্দোলনের নেতৃত্ব দেয়া নিয়ে হঠাৎ করেই কলেজছাত্র সংসদের জিএস সজীবুল হাসানের সঙ্গে ফাহিম হাসান সনির বিরোধ শুরু হয়। বিষয়টি সমাধানের জন্য গত ৭ অক্টোবর রাত ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাগর হোসেন ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ, জিএস সজিবুলসহ তাদের অনুসারীদের শহরের স্বর্ণকার পট্টী এলাকায় ডাকেন। সেখানে আলোচনা করে ক্যাম্পাসে ফেরার পথে রাত ১০টার দিকে জোহান ড্রিম পার্ক এলাকায় ভিপি মুরাদ, জিএস সজীবুলসহ অন্যদের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। এতে সজীবসহ ২ জন গুরুতর আহত হন। সেখান থেকে মোটরসাইকেলে মুরাদসহ ৩ জন পালানোর চেষ্টা করেন। পথে ১৮ মাইল নামক স্থানে পৌঁছালে সড়ক দুর্ঘটনায় মুরাদ, শমরেশ ও তৌহিদ নিহত হন। এ ঘটনার পর থেকে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের ধাওয়া করার কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার কয়েকদিন পর নিহতের পরিবার থেকে নতুন অভিযোগ আসে যে, তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url