সময়ের আলোচিত আজকের সাত খবর

November 01, 2022 at 05:55AM
from somoynews.tv | RSS Feed
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন নিউজ চ্যানেল ‘সময় সংবাদ’। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ প্রতিদিন প্রকাশিত হয় অসংখ্য নিউজ। এসব খবরের মধ্যে দিনের সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো–
খালেদা জিয়া কি নির্বাচন করতে পারবেন?
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে বিতর্ক থামছেই না। তার আইনজীবী বলছেন, আগামী নির্বাচনে অংশ নেবেন বেগম জিয়া। তাকে ছাড়া অনুষ্ঠিত হতে দেয়া হবে না নির্বাচন। এদিকে দুদক আইনজীবী বলছেন, মামলার ফায়সালা রাজপথে করার কথা বলে আদালত অবমাননা করছেন বিএনপি নেত্রীর আইনজীবীরা। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আওয়ামী লীগের সম্মেলন ৪ নভেম্বর
চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি। আগামী ৪ ও ৫ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে (আইইবি) সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
ইচ্ছা করলেই ধর্মঘট ডাকা যাবে না, আসছে আইন
অত্যাবশ্যকীয় সেবাখাতে বেআইনিভাবে ধর্মঘট ডাকলে বা তাতে সমর্থন দিলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড দেয়া হবে। এমন বিধান রেখেই সোমবার (৩১ অক্টোবর) অত্যাবশ্যকীয় পরিষেবা আইন- ২০২২ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে জনজীবন ব্যাহত হয় এমন কোনো ক্ষেত্রে ইচ্ছা করলেই আর ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
আইপিএসের ‘ফাঁদ’ এড়ানোর সুযোগ আছে কি বাংলাদেশের?
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের প্রধান শক্তিধর দেশগুলোর নজর এখন ভারত ও প্রশান্ত মহাসাগরে। ভূ-রাজনৈতিক বিবেচনায় এ অঞ্চলে বাংলাদেশের যথেষ্ট কদর রয়েছে। শুরু থেকেই ভারত ও প্রশান্ত মহাসাগর কৌশল (আইপিএস) নিয়ে অনেক দেশ বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে। একইসঙ্গে রয়েছে কিছু উদ্বেগও। বাংলাদেশের আশঙ্কা, আইপিএসে যোগ দিলে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। কারণ ২০১৮ সালে মার্কিন নেতৃত্বে গঠিত আইপিএসকে দেখা হচ্ছে চীনবিরোধী শক্তি হিসেবে। আবার যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রেই বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার ও বৃহত্তম বিনিয়োগকারী। এ পরিস্থিতিতে বাংলাদেশ কী করবে? কারণ, সময় এখন যে কোনো একটি বলয়কে বেছে নেয়ার দিকেই এগোচ্ছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
সিত্রাং / দেড় লাখ কৃষকের ৩৪৭ কোটি টাকার ক্ষতি
গত সপ্তাহে সারা দেশে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের প্রায় দেড় লাখ কৃষকের ৩৪৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদফতর এ তথ্য জানিয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের ৩১ জেলায় বিভিন্ন ফসলের ১০ হাজার ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যা এসব জেলার মোট ফসলি জমির শূন্য দশমিক ৪০ শতাংশ। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
বাংলাদেশ সফরের দল ঘোষণা করল ভারত
আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সোমবার (৩১ অক্টোবর) ওয়ানডে ও টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ সফরের দল ঘোষণা করল ভারত প্রায় সাত বছর বিরতি দিয়ে ২০১৫ সালের পর বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ভারত। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
বাংলাদেশ-ভারত নাকি পাকিস্তান, সেমির সমীকরণে কারা এগিয়ে?
জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচ। প্রতিটি দল কমপক্ষে তিনটি করে ম্যাচ খেললেও, এখনও সেমিফাইনালের টিকিট কাটতে পারেনি কোনো দল। গ্রুপ-২ থেকে মোটামুটি শেষ চারের দৌড়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাওয়ার লড়াইয়ে এখনও টিকে আছে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
]]>