ছাত্রলীগের সম্মেলন কবে, জানা গেল


November 01, 2022 at 04:56AM
from somoynews.tv | RSS Feed

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সোমবার রাতে (৩১ অক্টোবর) সময় সংবাদকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।


বাহাউদ্দিন নাছিম বলেন, ডিসেম্বরের কত তারিখে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন হবে তা এখনো ঠিক করা হয়নি। এটা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি যেদিন সময় দিবেন সেদিনই সম্মেলন হবে।


তিনি বলেন, আমরা মূলত ছাত্রলীগের বিষয়ে চারজন বসেছিলাম। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও ছিলেন। আজ সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সব সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। মূলত ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। সুনির্দিষ্ট তারিখ বলে লাভ নেই। তারিখ যাই হোক আওয়ামী লীগের সম্মেলন অর্থাৎ ২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের সম্মেলন হবে।

আরও পড়ুন: খালেদা জিয়া কি নির্বাচন করতে পারবেন?


এদিন ছাত্রলীগের সম্মেলন নিয়ে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।


সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।


এ ছাড়া জরুরি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url