চালুর ১ ঘণ্টার মধ্যেই বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট

October 07, 2022 at 06:35AM
from somoynews.tv | RSS Feed
আবারও বন্ধ হয়ে গেছে নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট। বুধবার (৫ অক্টোবর) দুপরে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) এর তদন্ত কমিটি ইউনিটটি চালু করে দেওয়ার একঘণ্টা মাথায় আবারও বন্ধ হয়ে যায় ইউনিটটি। পুনরায় ইউনিটটি চালু করতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে।
বিদ্যুৎ কেন্দ্রের একাধিক সূত্র জানায়, গ্রিড বিপর্যয়ের একদিন পর বুধবার দুপুর ১ টা পর্যন্ত এটি মেরামতের কাজ করে। পরে ১টা ১৫ মিনিটে পিজিসিবির কর্মকর্তারা ইউনিটটি চালু করে। কিন্তু তারাহুরা করে এটি চালু করতে গিয়ে ইউনিটের টারবাইনে টেম্পারেচার বেড়ে গিয়ে এক ঘণ্টা পরেই ইউনিটি পুনরায় বন্ধ হয়ে যায়।
জানা গেছে, ইউনিট চলার জন্য মেটাল টেম্পারেচারের থেকে রোটর টেম্পারেচারে মিনিমাম ৫০ ডিগ্রি তাপমাত্রা কম বেশি থাকতে হয়, তা না হলে টারবাইনে সমস্যা দেখা দেয়। হঠাৎ করে কোনো ইউনিট বন্ধ হয়ে গেলে সেটি তাৎক্ষণিক চালু করা না গেলে টেম্পারেচারের মাত্রা ঠিক করতে অন্তত ৪ থেকে ৫ দিন সময় নিতে হয়। বুধবার ইউনিটটি পাওয়ার দেওয়ার পর লোড দেওয়ার সময় দুটি টেম্পারেচার সমপরিণাম থাকায় তা আর চালু করা সম্ভব হয়নি। ইউনিটটি পুনরায় চালু করতে আরো সপ্তাহখানিক সময় লাগতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন: বিদ্যুৎ-বিপর্যয়ের-কারণ-জানালেন-জ্বালানি-প্রতিমন্ত্রী
এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২ টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ২৩০ মেগাওয়ার্ড ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ১৮০ মেগাওয়ার্ড ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি। ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় তাৎক্ষণিক তা চালু করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।