শ্বাসরূদ্ধকর ম্যাচে ভারতকে ৯ রানে হারালো দক্ষিণ আফ্রিকা


October 07, 2022 at 12:32AM
from jagonews24.com | rss Feed

শেষ টি-টোয়েন্টি ম্যাচটা জিতে হোয়াইটওয়াশ হওয়া এড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। বড় জয়ের ধারাবাহিকতা ওয়ানডে সিরিজেও ধরে রাখলো সফরকারী প্রোটিয়ারা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিতে হলো শ্বাসরুদ্ধকর এক লড়াই। অবশেষে স্বাগতিক ভারতকে ৯ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।

লখনৌতে ম্যাচটি পরিণত হয়েছিল ৪০ ওভারের। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে হেনরিক্স ক্লাসেন এবং ডেভিড মিলার। এই দু’জনের ব্যাটে ভর করে নির্ধারিত ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান। ৭৫ রানে ডেভিড মিলার এবং ৭৪ রানে অপরাজিত ছিলেন হেনরিক্স ক্লাসেন।

এছাড়া ৪৮ রান করেন কুইন্টন ডি কক এবং ২২ রান করেন জানেমান মালান। ভারতের হয়ে ২ উইকেট নেন শার্দুল ঠাকুর এবং ১টি করে উইকেট নেন রবি বিষনোই এবং কুলদিপ যাদব নেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে ভারত। শিখর ধাওয়ান এবং শুভমান গিল দ্রুত আউট হয়ে যান। এরপর ৩৭ বলে ৫০ রান করেনে স্রেয়াশ আয়ার। ৬৩ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে যান সাঞ্জু স্যামসন। শার্দুল ঠাকুর করেন ৩৩ রান।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৪০ রান করতে সক্ষম হয় ভারত এবং ৯ রনে হার মেনে মাঠ ছাড়ে ভারতীয়রা।

আইএইচএস/ইএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url