যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানছে হারিকেন ইয়ান


September 28, 2022 at 10:56PM
from jagonews24.com | rss Feed

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে বুধবার আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী হারিকেন ইয়ান। এতে ভারি বৃষ্টিপাত ও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বর্তমানে এটি হারিকেন ক্যাটাগরি-৪ রূপ নিয়েছে। ওই রাজ্যের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

হারিকেনটির ঘণ্টায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৫৫ মাইল। এটি অত্যন্ত বিপজ্জনক ৫ মাত্রার কাছাকাছি পর্যায়ে রয়েছে।

ফ্লোরিডার রাজ্যের গভর্নর শার্লোট বলেছেন, হারিকেন ইয়ান খুবই শক্তিশালী ঝড়। এখন লোকজনের অবস্থান পরিবর্তন করা ঠিক হবে না। যেখানে আছে সেখানে থেকেই ঝড়ের প্রস্তুতি নিতে হবে।

এর আগে সোমবার রাতে ক্যাটাগরি-২ হারিকেনে রূপ নিয়ে কিউবায় আঘাত হেনেছে হারিকেন ইয়ান। এতে কিউবায় পশ্চিমাঞ্চলে দুজনের মৃত্যু হয়েছে।

আরএডি

 

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url