আটক একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

September 28, 2022 at 11:13PM
from jagonews24.com | rss Feed
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান থেকে ছুরিসহ আটক করা পাঁচজনের মধ্যে একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় জাগো নিউজকে এ তথ্য জানান তিনি।
ওসি নূর মোহাম্মদ বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ঘটনায় আটক করা পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শহিদুল ইসলাম (৩৩) নামে একজনকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, শহিদুলের কাছে দুটি চাকু পাওয়া গেছে। তার বিরুদ্ধে এর আগে মাদকসহ চারটি মামলা রয়েছে।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই সময় অনুষ্ঠান থেকে ছুরিসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন নারীও ছিলেন।
আরএসএম/আরএডি