কুমিল্লায় বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় ফখরুলের নিন্দা


September 13, 2022 at 06:53AM
from somoynews.tv | RSS Feed

কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় বিএনপির কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, গত শনিবার (১০ সেপ্টেম্বর) বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আওয়ামী সন্ত্রাসীরা কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জিকো, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আলম এবং লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুন্নবী মোহসিনসহ নেতাকর্মীদেরকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় প্রমাণ হয় যে, রাষ্ট্রক্ষমতা দখলে রেখে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার।

আরও পড়ুন: সরকার খালেদা জিয়াকে ভয় পায়: ফখরুল

ফখরুল আরো বলেন, সারাদেশে এখন চরম নৈরাজ্য ও ভীতির পরিবেশ বিরাজ করছে। সারা দেশ সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত হয়েছে। মিডনাইট ও বিনা ভোটের সরকারের উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব বজায় রাখা। তাদের এই অনাচারের দুঃশাসন রুখে দিতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ, ঐক্যবদ্ধ।

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url