মা হচ্ছেন মাহি


September 13, 2022 at 06:00AM
from somoynews.tv | RSS Feed

মা হচ্ছেন অগ্নিকন্যা খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুকে মাহি লিখেছেন, ‘আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছি। দিন–রাত কীভাবে চলে যাচ্ছে টের পাচ্ছি না। প্রচণ্ড আদর–যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন: কলকাতায় গেলেন নায়ক সাইমন

মাহির ওই পোস্টে অনেকে শুভকামনা জানাচ্ছেন। চিত্রনায়িকা পুর্ণিমা মন্তব্যের ঘরে শুভকামনা জানিয়েছেন। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার, আইরিন, জাহারা মিতু, অভিনেতা ইমনসহ আরো অনেকে।

গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে  বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগে ২০১৬ সালে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।

আরও পড়ুন: পাঁচদিন যৌনপল্লিতে থাকার কারণ জানালেন নিপুণ (ভিডিও)

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িকা। সম্প্রতি এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন মাহি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url